রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

বাইডেনের নির্দেশে এবার ইরাকে মার্কিন বাহিনীর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এতে ‘কাতাইব হিজবুল্লাহ’ গোষ্ঠীর একাধিক সদস্য নিহত হয়ে থাকতে পারে।

এছাড়া গোষ্ঠীটির ব্যবহৃত একাধিক স্থাপনাতেও হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রয়টার্স বলছে, ইরাকে মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা দেখিয়ে দিচ্ছে কীভাবে হামাস-ইসরাইল সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে।

ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো গাজায় ইসরাইলি অভিযানের বিরোধিতা এবং এর জন্য যুক্তরাষ্ট্রকে আংশিকভাবে দায়ী করে আসছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিল্লা বলেছেন, ইরাক ও সিরিয়ায় যারা জোট সেনাদের ওপর হামলা চালিয়েছে তাদের মোকাবিলায় এবং হামলা চলানোর সক্ষমতা কমাতে এসব হামলা হামলা চালানো হয়েছে। আমাদের সেনাদের সবসময় আমরা রক্ষা করব।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই প্রত্যাঘাত জরুরি ছিল। কারণ, ইরানের মদতপুষ্ট বাহিনী এর আগে মার্কিন সেনাদের ওপর হামলা করে। একজন মার্কিন সেনার অবস্থা সংকটজনক। আরও দুজন আহত হয়েছেন। এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাকে কাতাইব হেজবুল্লাহ ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর ওপর তিন জায়গায় আক্রমণ করা হয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর একাধিক হামলার পরিপ্রেক্ষিতে এই প্রত্যাঘাত করা হয়েছে। সোমবার সকালে ইরাকের এরবিলে মার্কিন সেনাদের অবস্থান করা একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয়। এতে এক সেনা গুরুতর আহত হন। আরও দুজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit