রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিলেটে প্রতিবন্ধীদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র উদ্যোগে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ২৫ ডিসেম্বর সোমবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক।

গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে ও ব্যাবস্থাপক স্বপন মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সিলেটের সহকারী প্রধান শিক্ষক অসিম রঞ্জন তালুকদার, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সিলেট শাখার সিনিয়র এক্সকিউটিভ অফিসার সালমান মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক।

জিডিএফ’র কোষাধ্যক্ষ মাছুম আহমদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ’র কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, সদস্য শারমিন আক্তার রেবা, সুপার ভাইজার রায়হান খান, শিক্ষক বায়জিদ শিপন, জয়দ্বীপ কর প্রমুখ। অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে পাওয়া এক শতাধিক কম্বল ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের পক্ষ থেকে পাওয় ২০টি কম্বল, মোট ১২০টি কম্বল প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রফিক বলেন, সরকারের পাশাপাশি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা ব্যক্তি, প্রতিষ্ঠান, ব্যাংক, সংগঠন সহ সকলের নৈতিক দায়িত্ব। শীতের শুরুতে মানবিক দায়িত্ব বোধ থেকে মার্কেন্টাইল ব্যাংক ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা একটি মহৎ কাজ। তাদের মত অন্যান্যরা এগিয়ে আসলে প্রতিবন্ধী মানুষগণ উপকৃত হবেন। তিনি বলেন, প্রতিবন্ধীরা অক্ষম নয়, বিভিন্ন ক্ষেত্রে সক্ষম। তাদেরকে প্রতিষ্ঠিত করতে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসলে প্রতিবন্ধীরা স্বাবলম্বি হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। তিনি সরকারের দেয়া সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit