শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

মানুষের কল্যাণে কাজ করা আনন্দের ও সৌভাগ্যের:

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন মানুষের কল্যাণে কাজ করা আনন্দের ও সৌভাগ্যের। সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের পাশাপাশি সবাইকে সাধ্যমত কাজ করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হয়ে উঠবে ডিজিটাল স্মার্ট সমৃদ্ধ দেশ। মানুষের দুঃখ লাঘবে সবার অংশগ্রহণ প্রয়োজন।

তিনি সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ‘সৎ পথের পথিক’ সংগঠনের উদ্যোগে নগরীর রেলস্টেশনে ছিন্নমূল দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও পথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন। প্রতিষ্ঠাতা এডমিন নীলা কাকলীর সভাপতিত্বে ও আয়শা সিদ্দিকা প্রিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ছাত্রনেতা এস.এম রাসেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক সুমন মিয়া, ছাত্রনেতা মোহাম্মদ নাজির, স্বেচ্ছাসেবী সলমান খান। মেডিকেল ক্যাম্পেইনের দায়িত্বে ছিলেন এডমিন লিজা আক্তের, ধ্রুব বিশ্বাস চয়ন, ছামি রকমান, শাহিন আহমদ, লাদেন আহমদ সজীব, দেলওয়ার আহমদ, লাকি, মিনহাজ রাফি, সুমিত দাস প্রমুখ।

এসময় সংগঠনের পক্ষ থেকে ৪০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পাশাপাশি দুই শতাধিক মানুষকে বিনামূল্যে বহুমূত্র ও উচ্চ রক্তচাপ নির্নয় সহ চিকিৎসা সেবা দেয়া হয় এবং ৫০ জন পথ শিশুদের মাঝে বই, খাতা, কলম সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit