সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

মাশরাফির উদ্যোগে লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে তার নির্বাচনি এলাকা লোহাগড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মোল্যার মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বারডেম হাসপাতালের ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ৬ হাজার জন রোগীকে চিকিৎসাসেবা দেন। এসব রোগীর মাঝে বিনামূল্যে প্রায় ৩ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়। 

স্থানীয় বেসরকারি একটি হাসপাতাল ও মাশরাফির নিজস্ব সেবামূলক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে’র যৌথ উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। 

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে মাশরাফি বিন মুর্র্তজা তার নিজস্ব সেবামূলক সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন সব সময় মানবসেবায় নিয়োজিত থাকার কথা উল্লেখ করেন। এ সময় তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সবাই মিলে ভোটকেন্দ্রে যাবেন ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেবেন। আমাকে যদি ভোট নাও দেন, তবুও আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। 

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মশিয়ুর রহমান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit