রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

মন্দির কমিটির সদস্যদের সাথে খালিদ মাহমুদ চৌধুরীর মতবিনিময় সভা

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ উপজেলার সকল মন্দির কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।২৪ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় বোচাগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রিয় পুজা মন্ডপ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বোচাগঞ্জ-বিরল আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর ভদ্র রায় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ^নাথ চক্রর্বতী, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী প্রমুখ। এর আগে সকাল ১০টায় উপজেলার ৩ শতাধীক নতুন ভোটার রবীন্দ্র-নজরুল মঞ্চে এসে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এর সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ এর প্রত্যয়ে তারুন্যের প্রথম ভোট নৌকায় হোক। উপস্থিত নতুন ভোটারগণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে র্দীঘক্ষন কথা বলেন ও ছবি তুলেন।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit