রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

নিকারাগুয়ায় বাস উল্টে নিহত ১৯

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় বাস উল্টে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছে ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে অবস্থিত একটি শহরে প্রায় ৭০ জনকে বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্তত ১৯ জন নিহত হয়েছে।

মধ্য নিকারাগুয়ার র‍্যাঞ্চো গ্রান্ডেতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলে ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন।

মুরিলো বলেন, যাত্রীতে ঠাসা এই বাসটি দেশের উত্তরাঞ্চলের ওয়াসলা থেকে মাতাগাল্পার দিকে যাওয়ার সময় একটি সেতুতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায় এবং সেতুর ক্র্যাশ ব্যারিয়ারে ধাক্কা দেয়।

তিনি বলেন, আমরা এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এখনও পর্যন্ত নিহতদের মধ্যে নয়জনকে শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশু বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়ার আগে বাসটি দ্রুতগতিতে চলছিল কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit