রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে কার বিবাহবার্ষিকী পালন করছেন ঐশ্বরিয়া?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছেড়েছেন শ্বশুরবাড়ি। থাকছেন মায়ের সঙ্গে। এর মাঝেই অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আংটি। এর মধ্যেই অন্যের বিবাহবার্ষিকী উদযাপনে মজলেন ঐশ্বরিয়া।

চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তার পর থেকেই নাকি তাদের সংসারে ভাঙনের আঁচ। তবে সেই কানাঘুষা বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া। বরং এর মধ্যেই নিজের মা-বাবার বিবাহবার্ষিকী পালন করলেন নায়িকা। 

২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। এখন মা বৃন্দার সঙ্গে অনেকটা সময় কাটান নায়িকা, সঙ্গে থাকে তার মেয়ে আরাধ্যাও। সামাজিক মাধ্যমে মা ও বাবার একটি পুরনো ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবির বিবরণীতে লেখেন, ‘তোমাদের আজীবন ভালোবাসি। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা!’

ঐশ্বর্যের পোস্ট করা এই ছবি সামাজিক মাধ্যমের পাতায় দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার পোস্ট ‘লাইক’ করতে ভোলেননি জুনিয়র বচ্চন। তবে কি মতপার্থক্য ভুলে শান্তিতে সংসার করার চেষ্টা করছেন ঐশ্বরিয়া ও অভিষেক দুজনেই? কৌতূহল নেটিজেনদের মধ্যে।

 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit