রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

তিন বিভাগে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : দেশের তিন বিভাগে আজ রবিবার হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার দেওয়া তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে রবিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর দেশের ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়ে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে আগামীকাল সোমবার দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit