সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

বগুড়ার শেরপুরে ভূমিদস্যু লাভলুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান সরঞ্জাম জব্দ

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

আবু জাহের, শেরপুর বগুড়া প্রতিনিধি : শেরপুরে খামারকান্দি ইউনিয়নের দুর্র্ধ্ষ ভূমি দস্যু শুভগাছা গ্রামের রেজাউল করিম (লাভলু) অবৈধভাবে বালুর উত্তোলন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।শুক্রবার (২২ ডিসেম্বর ) সন্ধ্যায় খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামে এ অভিযান চালান। জানা যায়, দীর্ঘদিন ধরে খামারকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুর্ধর্ষ ভূমিদস্যু নামে খ্যাত শুভগাছা গ্রামের রেজাউল করিম লাভলু অবৈধভাবে আবাদী জমি খনন করে শ্রেণী পরিবর্তন করেন। বিভিন্ন সময় সেখানে উপজেলা প্রশাসন অভিযান দিয়ে জরিমানা করার পরও বরাবরই অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করে আসছে দীর্ঘদিন ধরে।

গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিধান চালান। টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। সেখানে বালু উত্তোলনের সরঞ্জাম দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন ।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, এই দুর্ধর্ষ ভূমিদস্যু লাভলুর খুটির জোর কোথায় তা জানিনা। প্রশাসন বারবার অভিযান চালালেও সে বরাবরের মতোই বালু বা জমির মাটি কেটে পুকুর খনন করেই যাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় শত বিঘা জমি খনন করেছে। জমির পাশে পুকুর খনন করায় আমাদের জমিও ভেঙ্গে তার পুকুরের মধ্যে পড়ে আবার নষ্ট হয়ে যায় তাই তাকে জমি দিতে আমরা বাধ্য হই। তাছাড়াও তার বিরুদ্ধে কথা বললেই আমাদের উপর চলে নির্যাতন।

এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। মাটি কাটা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারী ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit