সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা, এমপি’র পিএ’কে আদালতের তলব

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক ব‌্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের গাড়ী বহরে হামলা, গাড়ী ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর ব‌্যক্তিগত (পএ) কর্মকর্তাকে তলব করেছে আদালত। শনিবার যুগ্ন জেলা ও দায়রা জজের কার্যালয়ে হাজির হওয়ার নিদের্শ দেয়া হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট নিবাচর্নি অনুসন্ধান কমিটি’র চেয়ারম‌্যান, যুগ্ন জেলা ও দায়রা জজ এরশাদ আলী স্বাক্ষরিত এক পত্রে এ তথ‌্য জানা যায়। লালমনিরহাট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোতাহার হোসেন এমপি-র ব‌্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ‌্যামল জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী সোনালী ব্যাংকের সাবেক ব‌্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানের গাড়ী বহরে হামলা চালায় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় গাড়ী ও নির্বাচনী অফিস ভাংচুর করা হয় এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ।তবে স্থানীয় আওয়ামীলীগের দাবী, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে ।লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, আওয়ামীলীরে অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস‌্য, সোনালী ব্যাংকের সাবেক ব‌্যবস্থাপনা পরিচালক ও সিও আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান জানান, ওই এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাঁধা দেয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহামান প্রধান ও তার সফরসঙ্গীদের উপর হামলাসহ গাড়ী ও অফিস ভাংচুর করা হয়।হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান গণসংযোগ বাঁধা, গাড়ী ও অফিস ভাংচুরসহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামল। তার দাবী, স্বতন্ত্র প্রার্থী গণসংযোগের নামে নৌকার বিরুদ্ধে কথা বললে স্থানীয় লোকজনের বাঁধার মুখে পড়ে। স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলায় স্থানীয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২জন আহত হয়েছে। ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।লালমনিরহাট রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল‌্যাহ জানান, এ ঘটনায় ইতোমধ‌্যে ওই ইউপি চেয়ারম‌্যানের বিরুদ্ধে আইনী ব‌্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit