শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে’ আটোয়ারীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা তুচ্ছ ঘটনায় মাদক কারবারির বসতঘরে পুড়িয়ে ছাই করল একদল যুবক শার্শায় ১ ডজন মাদক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু ইয়াবাসহ আটক মামলার হাজিরার টাকা না পেয়ে অসহায় বৃদ্ধার বুকে লাথি মারলেন অ্যাডভোকেট মিজানুর রহমান শার্শায় ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ শার্শায় জমি দখল ও মালিকানা নিয়ে বিরোধ হয়রানির শিকার বিএনপি নেতা মোহাম্মদ আলী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশি সন্দেহে পুশইনের অভিযোগ নেত্রকোণায় আর্জেন্টিনার বিজয় উল্লাসে যুবকের মৃত্যু

ডাংকির আয় প্রত্যাশা ছুঁয়েছে কতোটা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ডাংকি। পাঠান দিয়ে চলতি বছরের শুরুতে চার বছর পর বড় ধামাকা নিয়ে ফিরেছিলেন বলিউড বাদশাহ। এরপর উঠেছিল জওয়ান ঝড়। প্রথম দুটি সিনেমাই ছাড়িয়েছে হাজার কোটি রুপি আয়ের ঘর।

তবে এনডিটিভির প্রতিবেদন বলছে, প্রথম দিনে ভারত জুড়ে শাহরুখের সিনেমাটি আয় করেছে ২৮ কোটি রুপি। ডাংকিতে শাহরুখের সাথে অভিনয় করেছেন তাপসী পান্নু। আছেন ভিকি কৌশল ও বোমান ইরানি।

সমালোচকার ভালোবাসার ভরালেও দর্শকদের মনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজকুমার হিরানী আর শাহরুখ রসায়ন যতোটা জমবে বলে আশা করছিল দর্শকরা। ততোটা নাকি জমেনি। অনেকেই বলছেন, ডাংকিতে সবচেয়ে ভালো অভিনয় করেছেন ভিকি।

বছরের ব্যবসাসফল সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে ‘পাঠান’। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৫৭ কোটি রুপি। শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’ সেই সময় আয়ে ‘পাঠান’কে টপকে যায়। সিনেমাটির ভারতের মধ্যে আয় ছিল ৬৫ কোটি রুপি। 

এ বছর মুক্তি পাওয়া বড় বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি ছিল সুপারফ্লপ। সেই সিনেমাকেও প্রথম দিনের আয়ে ছাড়াতে পারেনি ‘ডাংকি’। ‘আদিপুরুষ’ মুক্তির প্রথম দিনে আয় করে ৩৭ কোটি রুপি। প্রথম দিনে আয় করা সেরা ৫০ সিনেমার তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে সিনেমাটি। সেখানে ২৩তম অবস্থানে রয়েছে শাহরুখের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ডাংকি’। সিনেমাটি গতকাল আয় করে ৩০ কোটি রুপি। এ আয়ের চেয়ে এগিয়ে রয়েছে এ বছরেই মুক্তি পাওয়া ‘গদার-২ ’, ‘টাইগার-৩’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা।

তবে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে ডাংকি। সিনেমাটির রেটিং ৭.৬। যেখানে ‘পাঠান’র রেটিং ৫.৯ এবং ‘জওয়ান’ সিনেমার রেটিং ৭। 

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit