মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম

নেত্রকোণায় আর্জেন্টিনার বিজয় উল্লাসে যুবকের মৃত্যু

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : ফুটবল বিশ্বকাপ -২০২৬ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার বিজয়ী উল্লাসী মিছিলের ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে বৈদ্যুতিক লাইনে বিদ্যুতায়িত হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু। নেত্রকোণা জেলা শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরী ও শিউলী রানী দম্পতির ছেলে দীপ্ত চৌধুরী। সে নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিল।

নেত্রকোণা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর ছাদ থেকে নিচে পড়ে যাওয়ায় দীপ্ত চৌধুরীর শরীরে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান – ১৬ জুলাই -২০২৬ বিশ্বকাপ ফুটবল খেলা শেষে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় স্থানীয় এলাকাবাসী মিছিলের প্রস্তুতি নেয়।

মিছিলের ছবি, ভিডিও ধারণ করবার উদ্দেশ্যে নেত্রকোণা কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শো-রুমের দ্বিতীয় তলায় উঠে। ভিডিও ধারণ করার সময় পাশেই থাকা বৈদ্যুতিক লাইনে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। পরে দীপ্ত চৌধুরীকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীপ্ত চৌধুরীকে মৃত ঘোষণা করেন। ওসি আবুল খায়ের স্থানীয়দের বরাতে জানান, বুধবার দিবাগত-রাত বৃহস্পতিবার (১৬জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার সময় এই দূর্ঘটনা ঘটেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit