শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ Time View

স্পোর্টস ডেস্ক : কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রেখেই বছর শেষ করল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য বছরের শেষটা অবশ্য বেশ স্বস্তির। কারণ ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ থেকেই নতুন বছর শুরু করবে ২০২২ বিশ্বকাপজয়ীরা।

গতকাল বছরের শেষ র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এ বছর ১০ ম্যাচ খেলে ৯ ম্যাচে জয় তুলে নিয়েছে। শুধু ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে তারা হেরে গেছে উরুগুয়ের কাছে। তবে পরের ম্যাচেই তারা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে সেই ধাক্কা সামলে নেন লিওনেল মেসিরা।

র‍্যাংকিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। এরপরের স্থানগুলোতে আছে যথাক্রমে: বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া। একাদশ্তম স্থানে আছে উরুগুয়ে। তবে শীর্ষ বিশে একটি পরিবর্তন হয়েছে। ১৪তম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। আর ১৫তম স্থানে নেমে গেছে মেক্সিকো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত (১০২তম)। এছাড়া ১৬১তম স্থানে মালদ্বীপ, ১৭৫তম স্থানে নেপাল, ১৮৩তম স্থানে বাংলাদেশ এবং ১৮৪তম স্থানে আছে ভুটান।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit