মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ভিসা আবেদনে নতুন প্ল্যাটফর্ম, ওমরাহ-হজযাত্রীদের জন্য সুখবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে ‘কেএসএ ভিসা’ নামের এই জাতীয় ‘সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম’ চালু করেছে। 

সৌদির আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে দেশটির ৩০টিরও বেশি মন্ত্রণালয়ের সংযোগ রয়েছে। এছাড়া বাইরের বিভিন্ন দেশের নাগরিকরা হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ, কর্মসংস্থান— অর্থাৎ যেকোনো ভিসার আবেদনের জন্য ‘কেএসএ ভিসা’ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। 

 

 

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপিএকে বলেন, ‘অনলাইনে ভিসার আবেদন আরও সহজ এবং গ্রাহকদের সুবিধার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে নতুন কেএসএ ভিসা সার্ভিস চালু করা হয়েছে। আমরা আশা করছি, বাইরের দেশের নাগরিকরা এতে উপকৃত হবেন।’  

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit