সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ এসআই ইউসুফ আহমেদ  ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড আজকের মুদ্রার রেট: ১৮ মে ২০২৬ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে ইরাকের আকাশসীমা থেকে ছোড়া ড্রোন তিনটি ভূপাতিত করা হয়েছে: সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে রশিদ, ওয়ানডেতে চূড়ায় ফিরলেন বাবর

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বল হাতে ছন্দে আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। দারুণ পারফরম্যান্স করে তিনি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে। অপরদিকে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।  

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে দুই ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন আদিল রশিদ। এক ধাপ পিছিয়ে দুইয়ে আফগানিস্তানের রশিদ খান। তিনে রয়েছেন ভারতের রাভি বিষ্ণই। তিন ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। তিন ধাপ এগিয়ে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি রিস্ট স্পিনার তাবরেজ শামসি।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাবর শীর্ষে ফেরায় দুইয়ে নেমে গেছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলমান ওয়ানডে সিরিজে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাবর ও গিলের কেউ অবশ্য গত বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলেননি।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের পারফরম্যান্সে (৪১ ও ৯০ রান) তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। বোলারদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিন ধাপ এগিয়ে পাঁচে আছেন অফ স্পিনার ন্যাথান লায়ন। মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে আটে, জশ হেইজেলউড দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit