সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ নরসিংদীতে জেলার শ্রেষ্ঠ এসআই ইউসুফ আহমেদ  ওষুধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড আজকের মুদ্রার রেট: ১৮ মে ২০২৬ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার পাসপোর্ট অফিসে ঘুসের ‘চ্যানেল মাস্টার’, মাসে কোটি টাকার ভাগবাঁটোয়ারা র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে ইরাকের আকাশসীমা থেকে ছোড়া ড্রোন তিনটি ভূপাতিত করা হয়েছে: সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়

দল থেকে বাদ পড়া শাদাব পুলিশের ডিএসপি হলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব পুলিশের ডিএসপি পদ পাওয়ার বিষয়টি সামাজি যোগাযোগমাধ্যম এক্সে নিজেই জানিয়েছেন শাদাব। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাঞ্জাব রাজ্য পুলিশের প্রধান ড. উসমান আনওয়ার তাকে সম্মানজনক ডিএসপি পদ দিয়েছেন। শাদাব চাইলে পুলিশের যে কোনো বিভাগে কাজ করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে।

পুলিশের সম্মানজনক ডিএসপির পদ পেয়ে গর্বিত শাদাব বলেন, ‘পাঞ্জাবের আইজি এবং পুলিশ ডিপার্টমেন্ট আমাকে সম্মানজনক ডিএসপির পদ দিয়েছে। যেকোনো উপায়ে তাদের জন্য সেবা দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিতবোধ করছি। আমরা পরিবর্তনের কথা বলেছি, চলুন আমরা যে পরিবর্তন চাই সেটি বাস্তবায়ন করি। পরবর্তী প্রজন্মকেও আহবান জানাই— যাদের সম্ভব হয়, তারা যেন সরকারি সেক্টরগুলোতে বেশি বেশি যোগ দেয়।’

এদিকে শাদাবকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, ‘শাদাব আমাদের জন্য গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেটার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে অ্যাঙ্কলের চোটে পড়েছে, এজন্য রিহ্যাভে তার দুই সপ্তাহ বেশি সময় লাগবে।’

 

উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের মাটিতে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক শাহিন আফ্রিদির অধীনে এটিই প্রথম সিরিজ। এই সিরিজে সাবেক অধিনায়ক বাবর আজমও খেলবেন। এই সিরিজের দলে আছে বেশ কয়েকটি চমক।  প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আব্বাস আফ্রিদি ও হাসিবুল্লাহ খান। এই সিরিজের জন্য পাঁচ বছর পর দলে ডাক পেয়েছেন শাহিবজাদা ফারহান। ২০১৮ সালে অভিষেকের পর তিন ম্যাচ খেলার পরে বাদ পড়েন।

পাকিস্তানে ক্রিকেটারদের পুলিশের সম্মানজনক পদ দেওয়ার রীতি নতুন নয়। বর্তমানে জাতীয় দলে খেলা শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফরাও বিভিন্ন রাজ্য পুলিশের সম্মানজনক পদবি পেয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit