শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

ফ্রান্সে পাস হলো বিতর্কিত অভিবাসন সংস্কার আইন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস রাজনৈতিক দ্বন্দ্বের পর ফ্রান্সের অভিবাসন নীতিকে কঠোর করার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এ আইন পাস হয়।সংশোধিত বিলটি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যপন্থি রেনেসাঁ এবং মেরিন লে পেনের অতি ডানপন্থি ন্যাশনাল র‌্যালি (আরএন) উভয় পার্টির সমর্থন লাভ করে।

পার্লামেন্টের এ ভোটাভুটিতে ম্যাক্রোর দল বিভক্ত হয়ে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী অরেলিয়ান রুসো ঘোষণা করেছেন, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।   কিন্তু প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন তা গ্রহণ করবেন কিনা তা বলেননি। অন্য মন্ত্রীরা পদত্যাগের প্রস্তাব দেবেন কিনা তা স্পষ্ট নয়। বিলটি পাস হওয়ার প্রতিক্রিয়ায় বামপন্থি দলগুলো ইমানুয়েল ম্যাখোঁকে চরম ডানপন্থিদের ছাড় দেওয়ার অভিযোগ করেছে।

আগে এর একটি খসড়া বিল গত সপ্তাহে পার্লামেন্টে প্রত্যাখ্যান করা হয়েছিল। ন্যাশনাল র‌্যালির (আরএন) পাশাপাশি বামদলগুলো এতে যোগ দেয়। এর প্রতিক্রিয়ায়, সরকার বিলটি নতুন করে তৈরি করে। এতে কিছু বিধান যোগ করে আরও কঠোর করা হয়েছে।

নতুন আইনে অভিবাসীদের জন্য পরিবারের সদস্যদের ফ্রান্সে নিয়ে আসা আরও কঠিন হয়ে পড়েছে। বিলটিতে আনা নতুন আইন অনুযায়ী এ থেকে ছাড় পাচ্ছে না নাবালক শিশুরাও। বুধবার মিসেস লে পেন সংশোধিত বিলটিকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে উগ্র ডানপন্থিদের জন্য একটি আদর্শগত বিজয় বলে অভিহিত করেন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit