শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

কোম্পানীগঞ্জে এক নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাদা দুটি স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে, চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।  

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।  দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit