শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার আশুলিয়ায় বিস্ফোরণে দায়ীদের বিচার, ক্ষতিপূরণ ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি বন্দুকের ভঙ্গিতে গোল উদযাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

আটোয়ারীতে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া সম্প্রতি সন্ত্রাসী হামলায় মারপিটের আঘাতে অসুস্থ্য হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন আটোয়ারী উপজেলার সকল নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সহকারী শিক্ষকগণ। বুধবার(২০ ডিসেম্বর) দুপুরে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মুল ফটকের সামনে পাকা রাস্তায় এ কর্মসুচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসুচি চলাকালে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।

মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,মির্জাপুর আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন বাবুল, সহকারী শিক্ষক( কম্পিউটার) জিল্লুর হোসেন সরকার, বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে শিক্ষক লঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী এবং দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারী দেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। মানববন্ধন শেষে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বরাবরে পৃথক পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit