বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক রায় মার্কিন আদালতের

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তাণ্ডব চালিয়েছিল, তার ফল ভুগতে হল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। সেই হামলার ঘটনায় তার ভূমিকার জন্য কোলারাডো থেকে ট্রাম্প নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে ঐতিহাসিক রায় দিয়েছে স্থানীয় আদালত। বিষয়টি এখন মার্কিন সুপ্রিম কোর্টে উঠবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

মঙ্গলবার ৪-৩ ফলে সেই ঐতিহাসিক রায় দিয়েছে কোলারাডোর সুপ্রিম কোর্ট। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানের যে ধারায় রায় দেওয়া হয়েছে, তা সচরাচর ব্যবহার করা হয় না। শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে ধারা ব্যবহার করা হয়েছে, তা আমেরিকার ইতিহাসে আগে কোনও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ব্যক্তির বিরুদ্ধে ব্যবহার করা হয়নি। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।

কলোরাডো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপিটল হিল হামলায় প্ররোচনা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা ছিল, সেজন্যই তার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। যদিও ট্রাম্পের প্রচার টিমের পক্ষ থেকে বলা হয়েছে- চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট।

কোলারোডার সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করতে চলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ট্রাম্প যাতে আবেদন করতে পারেন, সেজন্য কমপক্ষে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না বলে জানিয়েছে কোলারোডার সুপ্রিম কোর্ট।

তবে শুধুমাত্র কোলারাডোর ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কিন্তু সেটার যে ফলাফল হবে, সেটার প্রভাব পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উপর। আগামী ৫ নভেম্বর সেই নির্বাচন হবে। যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, কোলারাডো থেকে এমনিতেই খুব একটা সুবিধা করতে পারবেন না ট্রাম্প। ফলে আইনি লড়াইয়ের ক্ষেত্রে ট্রাম্পের ভাগ্যে যাই থাকুক না কেন, তাতে ফলাফলের উপর খুব একটা প্রভাব পড়বে না। বরং সেখানে বাজিমাত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: সিএনএনদ্য হিল, আরব নিউজ

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit