বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

মো. জামিল ইকবাল সিলেটের একমাত্র গোল্ড ট্যাক্সকার্ড হোল্ডার নির্বাচিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : টানা ১০ বছর থেকে সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা মো. জামিল ইকবাল এবার সারাদেশে ২য় এবং সিলেট বিভাগের একমাত্র গোল্ড ট্যাক্স কার্ড হোল্ডার নির্বাচিত হয়েছেন। ২০২২-২৩ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। সারাদেশে এই ক্যাটাগরিতে ১১ জনকে গোল্ড ট্যাক্স কার্ড প্রদান করা হবে। সিলেট বিভাগে একমাত্র তিনি এই সম্মান অর্জন করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) বুধবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার এই কার্ড তুলে দেওয়া হবে।

গোল্ড ট্যাক্স কার্ড হোল্ডাররা সরকারি সুবিধার মধ্যে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং, নিজে, স্ত্রী ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালে কেবিন, আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট কাটায় অগ্রাধিকার এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাবেন।

সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মো. জামিল ইকবাল এর কর্ণধার মোহাম্মদ জামিল ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়াও মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউমের পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) এবং বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার বোরহানবাগ (গোলাপবাগ) এর বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরীর প্রথম পুত্র মো. জামিল ইকবাল এবং তার সহুদর মো. জাহেদ ইকবালকে নিয়ে দীর্ঘদিন ধরে সারাদেশে ব্যবসা পরিচালনা করে আসছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit