মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে

শীতে যে ৫ খাবার ১ মাস খেলেই গলবে পেটের মেদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : শীত পুরোপুরি এসে গেছে। বাজার এখন শীতের সবজিতে ভরপুর। এই মৌসুমে শীতের ফল-সবজি খেয়েই মাত্র এক মাসে কমাতে পারেন পেটের মেদ।

গাজর

এখন সারাবছর বাজারে গাজর পাওয়া যায়। কিন্তু তাজা গাজর খাওয়ার সেরা সময় শীতকাল। ভিটামিন, বিটা-ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও এই সবজিতে উচ্চ পরিমাণে ফাইবার এবং অল্প কার্বোহাইড্রেট রয়েছে। তাই গাজরের স্যুপ, সালাদ, জুস কিংবা হালুয়া বানিয়ে গাজর খেতে পারেন। এতে পেটের মেদ কমবে।

নানাপদের শাক

শীতকাল আসতেই বাজারে এসেছে পালং শাক, মুলা শাক, মেথি শাক, সরিষা শাক ইত্যাদি। এসব শাকপাতার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ধরনের শাক দিয়ে তৈরি খাবার খেয়ে আপনি কমাতে পারেন মেদ।

মুলা

মুলা শুনলেই নাক কুঁচকে উঠবেন না। এটা খেলে পেটে গ্যাস হয়—এই ধারণা থেকে অনেকেই মুলা খাওয়া এড়িয়ে চলেন। কিন্তু মুলা হজম ও স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি পেটের মেদ গলাতে সাহায্য করে। শীতকালে সালাদ হিসেবে মুলা খেতে পারেন। কিংবা সবজির তরকারিতেও মুলা দিতে পারেন।  

পেয়ারা

শীতকালে পেয়ারা খান। পেয়ারা খেলে আপনার দেহের দৈনন্দিন চাহিদার ১২% ফাইবার পূরণ হয়ে যাবে। এতে ওজন কমানো আরও সহজ হবে। পাশাপাশি পেয়ারাতে থাকা ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে।

বিটরুট

১০০ গ্রাম বিটরুটের মধ্যে মাত্র ৪৩ ক্যালোরি, ০.২ গ্রাম ফ্যাট ও ১০ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে। তাই এই সবজি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় নেই। বরং, শীতকালে বিট খেয়ে রক্তচাপ ও রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে পারবেন।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit