মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সময়-নম্বর-সিলেবাস জানাল বোর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি (সিলেবাস), পরীক্ষার সময় ও নম্বর জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। করোনাভাইরাস মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ প্রণীত ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

২০২৫ সালে সব বিষয়ে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কোভিড মহামারির কারণে টানা কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার পর অবশেষে পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা জানালো বোর্ড। এর আগে চাঁদপুরে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে একই তথ্য জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে কিছুটা পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে। তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।তবে ১০০ নম্বর ও পূর্ণাঙ্গ সময়ের জন্য প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit