শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস আজকের নামাজের সময়সূচি শেহজাদের ব্যাটে-বলে নৈপুণ্যে বসুন্ধরা স্ট্রাইকার্সের বড় জয় বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প?

ট্রাক নিয়ে ৭ জনের বিরুদ্ধে লড়বেন মাহি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। সোমবার সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে রাজশাহী-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এতে আলোচিত চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক পেয়েছেন। 

রাজশাহীর ছয়টি আসনের ২২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করে ছয় প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। 

এদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন আট জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, বিএনএমের শামসুজ্জোহা বাবু, স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী বসির আহমেদ,  বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু, এনপিপির নুরুন্নেসা ও জাতীয় পার্টির মোহা. শামসুদ্দিন।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/দুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit