বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারবে পোষ্য, দাবি গবেষণায়!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ডিমেনশিয়া শব্দটির সঙ্গে পরিচিত অনেকেই। মস্তিষ্কের এই ব্যাধিতে স্মৃতিশক্তি হ্রাস পায়। এবং দৈনন্দিন কাজে ক্ষতি হয় অনেক। 

জাপানের একটি গবেষণা অনুযায়ী দেখা গেছে, বাড়িতে কুকুর থাকলে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪০% ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে৷ কারণ কুকুরের সঙ্গে সময় কাটালে নিয়মিত যে পরিশ্রম করতে হয় তাতে মানবদেহে মিথস্ক্রিয়া হয়। যা মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে। বাড়িতে পোষ্য সারমেয় থাকলে শুধুমাত্র মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না, বরং জ্ঞানীয় সুস্থতাও প্রভাবিত হয়। 

থেরাপিস্টের মতে, আধুনিক জীবনধারায় সঙ্গী হয়েছে মানসিক চাপ। সেখানে পোষ্যের সঙ্গে সময় কাটানো থেরাপির মত কাজ করতে পারে। ইটা প্রমাণিত যে, পোষ্য কুকুর সবথেকে বেশি তার মনিবকে ভালবাসে। মানসিক সুস্থতার ক্ষেত্রে এই “ভালবাসা” থেরাপির মত কাজ করে। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছে, পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটালে শুধু মানসিক স্বাস্থ্য নয়, সার্বিক স্বাস্থ্যও ভাল থাকে এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও কমে। 

পোষ্যের সঙ্গে খেলাধুলো করলে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভাল হওয়ার পাশাপাশি ডিমেনশিয়ার ঝুঁকি কমে। রোজ শরীরচর্চার ফলে সার্বিক স্বাস্থ্য উন্নত হয়।  একাকিত্বের সমস্যায় ভোগেন অনেকেই। যা ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়ার জন্য কার্যকরী। 

এক্ষেত্রে ভাল বন্ধু হতে পারে কুকুর। ওরা সকলের সঙ্গে মিলে মিশে থাকতে পারে।  কুকুরের সঙ্গে সময় কাটালে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। যা আমাদের মানসিক আনন্দ দেয়, স্ট্রেস কম করে।

সূত্র- দ্যা টেলিগ্রাফ।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/দুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুপুর ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit