বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম

পাঁচ উপাদানের ঘাটতিতে হতে পারে হার্ট অ্যাটাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হৃদরোগের সমস্যা দিন দিন বাড়ছেই। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হলে এই বিষয়ে আরও সতর্ক হওয়া জরুরি। যে কোনো বয়সেই হার্ট অ্যাটাক হতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, খাওয়াদাওয়ায় অনিয়ম, মানসিক চাপ, উদ্বেগ, ভাজাভুজি ও তেল-মসলাদার খাবার বেশি খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। এ ছাড়া শরীরে নির্দিষ্ট কিছু পুষ্টির ঘাটতির কারণেও হৃদরোগ হতে পারে।

ম্যাগনেশিয়াম : শারীরবৃত্তীয় নানা কর্মকা- সুষ্ঠুভাবে পরিচালনায় সাহায্য করে ম্যাগনেশিয়াম। শরীরে এই খনিজটির অভাব হলে অবসাদ, ক্লান্তি, প্রদাহ, মাইগ্রেনের মতো সমস্যা হতে পারে। এমনকি ম্যাগনেশিয়ামের অভাবে হার্টের সমস্যাও দেখা দেয়। শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেয়, বেড়ে যেতে পারে হৃদস্পন্দনের হার। চিকিৎসা পরিভাষায় এই রোগ ‘অ্যারিদমিয়া’ নামে পরিচিত। এসব উপসর্গই হৃদরোগের অন্যতম কারণ। তাই ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। রোজকার ডায়েটে অবশ্যই রাখুন পালং শাক, স্যালমন, অ্যাভোকাডো, কলা, টক দই, বিভিন্ন বাদাম এবং বীজ।

পটাশিয়াম : পটাশিয়ামের অভাবে অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা বা অ্যারিদমিয়া নামের রোগ দেখা দিতে পারে। হাড় ও পেশির সমস্যাও দেখা দেয়। নিয়মিত আলু, কিডনি বিনস, কলা, অ্যাভোকাডো, দুধ, স্যালমন এবং টুনার মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই খান। তবে শরীরে পটাশিয়াম অত্যধিক হয়ে গেলেও বিপদ! সেটাও নিয়ন্ত্রণে রাখতে হবে।

ভিটামিন ডি : শরীরে অপর্যাপ্ত ভিটামিন ডি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ডিমের কুসুম, স্যালমন, টুনা, এবং ফোর্টিফাইড কমলালেবুর রসের মতো ভিটামিন ডি সমৃদ্ধ। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্টও নিতে পারেন।

ক্যালশিয়াম  : রক্তচাপ নিয়ন্ত্রণে ক্যালশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই খনিজের অভাবে রক্তচাপ বাড়তে পারে, যার ফলে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। দই, দুধ, ফোর্টিফাইড সিরিয়াল এবং সয়াবিনের মতো ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার রোজের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন। ভিটামিন বি গবেষণায় দেখা গেছে, শরীরে পর্যাপ্ত পরিমাণে ফোলেট এবং ভিটামিন বি৬ থাকলে স্ট্রোক এবং হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম থাকে। ভিটামিন বি১২ এবং বি৯-ও হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। বি ভিটামিন শরীরে নতুন লাল রক্ত কোষ তৈরিতে সহায়তা করে।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit