মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

বিজয় দিবসে এতিমখানা শিক্ষার্থীদের নিজ হাতে খাবার খাওয়ালেন পুলিশ সুপার মুক্তা ধর

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ১৬ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে  এতিমখানা ও  মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ  করে নিজ হাতে খাবার পরিবেশন করে খাওয়ালেন খাগড়াছড়ি  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। শনিবার (১৬ডিসরম্বর)দুপুরের দিকে মহান বিজয়  দিবস উপলক্ষে খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার সভাপতি খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার   মুক্তা ধর পিপিএম (বার)  খাগড়াছড়ি দারুল উলুম তালিমুল ইসলাম এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ  করেন।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন,মহান মুক্তিযুদ্ধে  আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাতব কামনায় দোয়া মাহফিল শেষে তিনি  বলেন যে, আমাদের আশপাশে বসবাসরত মানুষের ভালোমন্দের দিকে খেয়াল রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমরা পরস্পরের প্রতি সহমর্মিতাএ ও সহযোগিতার মনোভাব বজায় রেখে একের জন্য অন্যে এগিয়ে এলে সুন্দর সমাজ বিনির্মাণ এবং যাদের আত্মত্যাগে এই বাংলাদেশ সেই  স্বপ্নের সোনার বাংলাদেশ গঠন সম্ভব হবে।

এতিম খানায় মধ্যাহ্ন ভোজে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) নিজ হাতে এতিমদের খাবার পরিবেশন করে খাওয়ান।মধ্যাহ্ন ভোজ ও দোয়ার অনুষ্ঠানে  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit