শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ভোলাহাটে বিজয় দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। সকালে সমুন্নত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পরে পুলিশ প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সকাল সাড়ে ৮ টায় পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাশেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন ও ওসি সুমন কুমার। পরে তিনি সম্মিলিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ ছাড়াও দিনভর নানা কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে, খেলাধুলা, বিজয় শোভাযাত্রা, আলোচনাসভা, শিশুদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও পৃথক ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো নানা কর্মসূচি পালন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit