শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

ভোটের ফল আগেই লেখা হয়েছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা: মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ সংসদ নির্বাচনের ফল কী হবে কাগজে-কলমে তা আগেই লেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের ফল কাগজে-কলমে লেখা হয়ে গেছে। ৭ তারিখে শুধু সেই ফলাফল ঘোষণা করবে সরকার। কাজেই এটা কোনো নির্বাচন নয়।

তিনি বলেন, সরকারের নৈতিক পরাজয় হয়েছে। দরকষাকষির মাধ্যমে সিট ভাগাভাগি করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করে বিএনপি নেতা বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে। 

নজরুল ইসলাম খান দাবি করেন, জাতীয় নির্বাচনের ফল নির্ধারণ হয়ে গেছে। ৭ তারিখ শুধু ঘোষণা দেবে নির্বাচন কমিশন। মানুষ সরকারকে বর্জন করেছে।

এ সময়য় জনগণকে এ নির্বাচনি খেলা প্রত্যাখানের আহ্বান জানান বিএনপির নেতারা। গণতন্ত্র ফেরাতে বিএনপি লড়াই করে যাবে বলেও জানান তারা।

এ সময় তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit