শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ Time View

ডেস্ক নিউজ : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের যুবারা। শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় ভারত। 

দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাট থেকে। ৫০ রান করেন মুশের খান। জবাবে বাংলাদেশ ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

এর আগে  শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারত। মাত্র ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর মুরুগান অভিষেকের ৬২ আর মুশির খানের ৫০ রানের ওপর ভর করে ১৮৮ রানের পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে ৪১ রান খরচায় ৪ উইকেট নেন মারুফ মৃধা।

এছাড়া জোড়া উইকেট শিকার ইকবাল হোসাইন ইমন ও শেখ পারভেজ হোসেন জীবনের। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আগের আসরেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে বাড়ি ফিরতে হয়েছিল বাংলাদেশকে। 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit