বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘আমিও জিততে চাই’ শ্লোগানকে ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর যৌথ উদ্যোগে আজ ১৫ ডিসেম্বর (২০২৩) শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে ৮-দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।ডিইউডিএস-এর সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রোগ্রামের চিফ অব পার্টি মিস. ডানা এল ওল্ডস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “একজন বিতার্কিক যুক্তি-তর্ক, পাল্টা যুক্তি এবং দার্শনিক তত্ত্ব ধারণ করে যে কোন বিষয় বিশ্লেষণ করে থাকেন। একারণেই একজন বিতার্কিক পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা অর্জন করেন। উন্নত, সমৃদ্ধ, মানবিক ও সভ্য সমাজ বিনিমার্ণে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে।নিয়মিত বিতর্ক চর্চায় সম্পৃক্ত থাকার মাধ্যমে সুনাগরিক ও যুক্তিবাদী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।উল্লেখ্য, ৮-দিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কদল অংশ নিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit