রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

মৃত্যুর ২৩ দিন পর দেশে আনা হলো প্রবাসী শাহানুরের মরদেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর : মৃত্যুর ২৩ দিন পর গতকাল শুক্রবার দেশে আনা হয় মালয়েশিয়া প্রবাসী শাহানুর রহমানের মরদেহ। শাহানুর রহমান(২২) যশোরের মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমানের ছোট ছেলে।সকাল সাড়ে টার দিকে জানাজা শেষে হানুয়ার গ্রামের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। শাহানুরের পিতা মালয়েশিয়া প্রবাসী। শাহানুরের অকাল মৃত্যুতে এলাক্য়া শোকের চায়া নেমে আসে।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায়. উপজেলার হানুয়ার গ্রামের সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চাকুরি করে আসছেন। দুই সন্তানের মধ্যে শাহানুর রহমান(২২) ছোট। শাহানুরের আবদার মেটাতে পিতা তাকে প্রায় একবছর আগে মালয়েশিয়ায় নিয়ে যান। পেনাং শহরে পিতার সাথেই থাকতেন শাহানুর। পিতা-ছেলে একটি কারখানায় রাজমিস্ত্রীর কাজ করতেন। গত ২২ নভেম্বর শাহানুর রহমান কাজ করার সময় উচু ভবন থেকে পড়ে গিয়ে নিহত হয়।

পিতা সিদ্দিকুর রহমান বর্তমান মালয়েশিয়ায় অবস্থান করছেন। মালয়েশিয়া থেকে শাহানুরের মরদেহ দেশে আনা হয় গতকাল শুক্রবার সকালে। হানুয়ার গ্রামের বাড়িতে মরদেহ আনা হলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছোট ছেলেকে হারিয়ে তার মাসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। খবর পেয়ে এলাকার হাজারো মানুষ ছুটে আসে বাড়িতে শেষবার দেখার জন্য। সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit