স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের যুবারা।
শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার যুবাদের বোলিং তোপে মাত্র মাত্র ১৮৮ রান করতে সক্ষম হয় ভারত।
দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান আসে মুরুগান অভিষেকের ব্যাট থেকে। ৫০ রান করেন মুশের খান। জবাবে বাংলাদেশ ৪ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৩