মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

মাছির ভনভনে অতিষ্ঠ? উৎপাত কমাবে ১২ কৌশল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফলের গন্ধ পেলেই হাজির হয় মাছি। সেই সঙ্গে নিয়ে আসে অনেক জীবাণু। অনেক চেষ্টা করেও মাঝেমধ্যে এই মাছি তাড়ানো যায় না। তাই ফল খেয়ে যে উপকার হওয়ার কথা তার উল্টোটা হয়। আবার মশা তাড়ানোর বিভিন্ন উপায় জানা থাকলেও মাছি দূর করার কার্যকর উপায় কজনই বা জানি? তাই পড়তে হয় বিড়ম্বনায়। খাবার ঢাকনি ছাড়া এক মিনিট রাখলেই মাছি বসে যায়। এছাড়া রান্নাঘরে মাছির উৎপাত তো রয়েছেই

অস্বাস্থ্যকর মাছি নানা ধরনের জীবাণু বহন করে। ফলে রান্নাঘর বা ঘর থেকে মাছি দূর করা খুব জরুরি। এখন কথা হলো মাছির উৎপাত থেকে রক্ষা পাবেন কীভাবে। আসুন জেনে নিই কিছু ঘরোয়া নিয়ম, যা মেনে চললেই বাড়িতে মাছির উৎপাত থেকে মুক্তি মিলবে।

১. ঘর মোছার পানিতে খানিকটা ভিনেগার মিশিয়ে নিন। কয়েক দিন পরপর এভাবে ঘর মুছলে কমে যাবে মাছির উপদ্রব।

২. মোমবাতি জ্বালিয়ে রাখলে মাছি বের হয়ে যায়।

৩. লেবু অর্ধেক করে কেটে উপরে লবঙ্গ গেঁথে খাবার টেবিলের ওপর রেখে দিন। মাছির আনাগোনা কমে যাবে।  

৪. নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ছেঁকে ঘর মোছার পানির সঙ্গে মিশিয়ে নিন। এই পানি দিয়ে নিয়মিত ঘর ও খাবার টেবিল মুছুন। অন্যান্য জায়গায় মুছতে পারেন। মাছি আসবে না আর।

৫. ফিনাইল দিয়ে ঘর মুছুন। মাছি দূর হবে। 

৬. নিমের কয়েকটি ডাল কেটে রান্নাঘরের জানালায় ঝুলিয়ে দিন। মাছির আনাগোনা কমে যাবে।

৭. জানালায় নেট লাগিয়ে দিন। মাছি আসবে না ঘরে।

৮. ডিশ ওয়াশিং সোপ, পানি ও ভিনেগার মিশিয়ে স্প্রে করুন রান্নাঘরে।

৯. বাসায় রাখতে পারেন পুদিনা, লেমনগ্রাস ও তুলসী গাছ। এই গাছগুলো থাকলে মাছির আনাগোনা কমবে। 

১০. কাচের বয়ামে আপেল সাইডার ভিনেগার ঢালুন অর্ধেকের কম পরিমাণে। কাচের বয়ামের খোলা মুখে কাগজের একটি ফানেল বসিয়ে দিন। ভিনেগারের গন্ধে মাছি এসে ঢুকবে ভেতরে, কিন্তু বের হতে পারবে না। খাবার টেবিলে রাখতে পারেন এই ফাঁদ।  

১১. মাছি তাড়াতে ভালো কাজ করে শসা। কয়েক টুকরো শসা ফেলে রেখে দিন তাহলেই মাছি দূর হবে।

১২. মাছি দারুচিনির গন্ধ পছন্দ করে না। দারুচিনি এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করুন। দ্রুত মাছি দূর হবে।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit