রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভোলাহাটে কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলিহায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

আলিহায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাট উপজেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি মূল্যায়ণ/২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে উপজেলার ৮টি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেনীর মোট ২৩৪ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ১৫ শতাংশ পরীক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, উপাধ্যক্ষ মোঃ তাহাজ্জাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ন কবির।

এসময় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা জানান, কিন্ডার গার্টেন স্কুল গুলোর শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কিন্ডার গার্টেন স্কুল গুলো নিয়ে এ্যাসোসিয়েশন তৈরী করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যেই মেধাবৃত্তি মূল্যায়ণ কার্যক্রম শুরু করা হলো। তিনি বলেন, শিশুদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে এখন অভিভাবকেরাও চান। বিশ্বে প্রতিযোগিতা মূলক শিক্ষার দৌড়ে ভোলাহাটকে ও পিছিয়ে রাখতে চাইনা। যার কারণে এ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের এ উদ্যোগ বলে জানান।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit