শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র

ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যানের নির্দেশ কেটে ফেলা হল গাছ, বিচারের দাবি ভুক্তভোগী পরিবারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নির্বাচারে গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে বাড়ির আঙ্গিনায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত ধন মিয়ার মেয়ে আঁখি বেগম।তিনি বলেন, গত ২১ নভেম্বর সন্ধ্যার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে ওই এলাকার আব্দুল হকের ছেলে মো: নুরু মিয়া তার বড় ভাই শামীম মিয়া কাশেম মিয়া সহ ৮/১০ জনের ভাড়াটিয়া লোক পূর্ব শত্রুতার জেরে তাদের তফসিল ভুক্ত জায়গায় থাকা ২২টি কাঁঠাল গাছ, ১০টি আকাশি গাছ, ২টি রঙ্গিন গাছসহ তিনলাখ টাকার গাছ জোরপূর্বক ভাবে কেটে ফেলে। কাঁঠালগাছ গুলোতে বছরে দুই লাখ টাকার ফলন হয়েছে গত বছরে।
এছাড়াও রোপনকৃত বিভিন্ন জাতের শাক সবজিও নষ্ট করে ফেলে। এছাড়া তাদের বাড়ির পশ্চিম দিকের প্রায় দুইশতক জায়গাও দখল করে রেখেছে। বিভিন্ন সময় মারার জন্য দেশীয় অস্ত্র অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। এসব বিষয়ে আমরা আইনিভাবে বিচার পাওয়ার জন্য দোষীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আদালতে দুটি মামলা দায়ের করি। আদালত মামলা দুটি তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে। গাছ কাটার বিষয়ে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানকেও অবহিত করি। এরপর থেকে ওই পক্ষের লোকজন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছেন। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় আছি। তিনি অভিযোগ করেন, তাদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষও অতিষ্ঠ। আমাদের দাবি তাদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করা হোক। 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit