রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কোম্পানীগঞ্জ উপজেলায় “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩” এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় টুকের বাজার খেলার মাঠে “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো : নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলওয়ার মাহমুদ রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ সহ অংশগ্রহণকারী আটটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উক্ত “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩” এর টুর্নামেন্টটিতে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালার পাড় একতা ক্রিকেট ক্লাব, কালীবাড়ি যুব সংঘ ক্রিকেট ক্লাব, থানা সদর ইয়াং স্টার ক্রিকেট ক্লাব, উত্তর রাজনগর ক্রিকেট ক্লাব, আলমগীর স্মৃতি রাজনগর ক্রিকেট ক্লাব, টুকের গাঁও আদশ ক্লাব, ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাব ও চিকাডহর নারায়নপুর ক্রিকেট ক্লাবসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর ২০২৩ বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়েছিল। বুধবার ২০২৩ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চিকাডহর নারায়নপুর ক্রিকেট ক্লাবকে ১৫ রানে পরাজিত করে ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্লেয়ার অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাবের মোঃ হাসান ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাবের হাবীব। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে জেলা ক্রীড়া অফিস সিলেট এর ব্যবস্থাপনায় ট্রফি, ক্রেস্ট, ক্রিকেট সেটসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার তৈরী করার লক্ষ্যেই টুর্নামেন্টটি পরিচালনা করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit