রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের, আশঙ্কা বোনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। তিনি বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না। 

আদিলিয়া কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের কাছে আলিমা খান আরও বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

তিনি বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে তা গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্যকোনো দেশে বিচার হচ্ছে।

উল্লেখ্য, আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান। কয়েকদিন আগে সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছে বিশেষ আদালত। সূত্র : জিও নিউজ।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit