শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন

যুক্তরাষ্ট্রে গিয়েও সুবিধা করতে পারেননি জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে টানা প্রায় দুই বছর ধরে। রুশ এ আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা এবার বেঁকে বসায় মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে তার তৃতীয় সফরে উভয় পক্ষের নেতাদের সঙ্গে দেখা করার পর হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাত করেন জেলেনস্কি। এসময় ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বাইডেন। তবে এ তহবিল অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বারবার আহ্বান জানিয়ে এখনও সফল হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সুরক্ষা নীতিতে পরিবর্তনের জন্য রিপাবলিকানদের দাবির মুখে সহায়তা প্যাকেজটি আটকে আছে।

রিপাবলিকানরা বলছে, তাদের কাছে জাতীয় সুরক্ষার বিষয়টি সবার উর্ধ্বে। আগে নিজ দেশের সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের যে দাবি তা এখনও আমলে নেননি বাইডেন। জেলেনস্কির সঙ্গে দেখা করার রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন সাংবাদিকদের বলেন, বাইডেন প্রশাসন যা চাইছে, সেটি হচ্ছে— বিলিয়ন বিলিয়ন অতিরিক্ত ডলার, যার কোনো উপযুক্ত তদারকি নেই। জয়ের কোনো সুস্পষ্ট কৌশল নেই এবং আমি মনে করি, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর তাদের নেই। জেলেনস্কি বলেন, আমি সংকেত পেয়েছি। মার্কিন সাহায্য প্রবাহ আবার শুরু হবে। রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের নিরাশ করবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit