সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

১১ বছর পর জুলফিকার আলী ভুট্টো হত্যা মামলার শুনানি পুনরায় শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ডের রায় নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়ে দেওয়া প্রেসিডেনশিয়াল রেফারেন্সের ওপর শুনানি পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসার নেতৃত্বে গঠিত ৯ সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয়, যা সরাসরি সম্প্রচার করা হয়েছে।

সংবিধানের ১৮৬ অনুচ্ছেদের অধীনে ২০১১ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টে ওই রেফারেন্স পাঠিয়েছিলেন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর ওপর সর্বশেষ শুনানি হয়েছিল ২০১২ সালের জানুয়ারিতে। এদিকে মঙ্গলবার ১১ বছরের বেশি সময় পর শুনানি আবার শুরু হওয়ায় দুঃখপ্রকাশ করেন প্রধান বিচারপতি। কাজী ফায়েজ ইসা বলেন, এটি দীর্ঘ দিন ঝুলে থাকা প্রেসিডেনশিয়াল রেফারেন্স। ১৯৭৯ সালের ৪ এপ্রিল রাওয়ালপিন্ডির জেলা কারাগারে ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর করেন তৎকালীন সামরিক শাসক মোহাম্মদ জিয়া-উল-হক। এর আগে ১৯৭৭ সালের ৫ জুলাই ভুট্টোকে ক্ষমতাচ্যুত করা হয়।

ওই বিচারকে প্রহসনের বিচার হিসেবে দেখে ভুট্টো পরিবার। চলতি বছরের ৪ এপ্রিল ভুট্টোর ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে তার নাতি ও বর্তমানে পিপিপির চেয়াম্যান বিলাওয়াল ভুট্টো বলেন, এটা ছিল বিচার-বিভাগীয় হত্যাকাণ্ড, যা দেশের বিচার ব্যবস্থা কলঙ্কিত করেছিল। এখন ভুট্টো পরিবারের তৃতীয় প্রজন্ম সুপ্রিম কোর্টে ভুট্টো হত্যার সুবিচারের অপেক্ষায় আছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit