বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

অবরোধের সমর্থনে দৈনিক বাংলা মোড়ে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : হাসিনা সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় ডাকা ৩৬ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে আজ বুধবার (১৩ ডিসেম্বর, ২০২৩) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। মিছিল শেষে দৈনিক বাংলা মোড়ে দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।মিছিলের শেষ পর্যায়ে সশস্ত্র সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা মোটর সাইকেল যোগে মিছিলের পেছন থেকে অতর্কিত হামলা চালায়। 

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ,সহ সাধারণ সম্পাদক জামিল মুরসালিন,সদস্য মোঃ অলিউজ্জামান সোহেল,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি(সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ্,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম শাহিন,ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার মিম, সহ নাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন,ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইব্রাহিম কার্দী,সহ সভাপতি পিয়াল হাসান,সহ সভাপতি শাহাদাত হোসেন মানিক,সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখ,তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন টুটন,সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ইয়ামিন,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ মজিবুল হক রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির,যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম,তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সরকার,১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন,সমাজ সেবা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জসিম উদ্দিন,ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাদিকা তামান্না রেমি,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের হাম্মাদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit