শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ধানমন্ডিতে বাসে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়। 

অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit