শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ভোলাহাটে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

আলিহায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

আলিহায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভূ-গর্ভস্থ সেচ নালা বর্ধিত করণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি করণ এবং পরীক্ষা মূলক ভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলন শীর্ষক প্রকল্পের আওতায় দুদিন ব্যাপি কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে বরেন্দ্র বহু মুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে নিজস্ব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন ভোলঅহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।

ভোলাহাট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলি মোঃ লোকমান হাকিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলি মোঃ আল মামুনুর রশিদ, ভোলঅহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির।এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, মৎস্য কর্মকর্তা মুঃ ওয়ালিউল ইসলাম,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম সহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন। ভূ-গর্ভস্থ সেচ নালা বর্ধিত করণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি করণ এবং পরীক্ষা মূলক ভাবে ড্রীপ সেচ পদ্ধতির প্রচলনের আহবান জানানো হয়। ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলবে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit