শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

এআইয়ের মাধ্যমে তৈরি পণ্যে জলছাপ যুক্ত করছে মেটা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  ‘টেক্সট-টু-ইমেজ’ চ্যাটবট ইমাজিন উইথ মেটা এআইতে জলছাপ যোগ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চ্যাটবটে এ সুবিধাটি যুক্ত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো প্লাটফর্মে স্বচ্ছতা বাড়াতে নতুন এই পরিকল্পনা গ্রহণ করছে মেটা। মেটা জানায়, ‘ভবিষ্যতে এআইয়ের মাধ্যমে তৈরি ছবিতে জলছাপ সংযুক্ত করা হবে। এটি অন্যান্য ছবি সংশ্লিষ্ট কাজ যেমন—ক্রপ করা বা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’ 

গত সেপ্টেম্বরের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন পরিষেবা প্রকাশ্যে নিয়ে আসে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। এর মধ্যে রয়েছে ফটো-রিয়েলিস্টিক ছবি তৈরির সক্ষমতাসম্পন্ন চ্যাটবট এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারা স্মার্ট গ্লাস।

সম্প্রতি পছন্দ মতো ছবি তৈরির এআই ‘ইমাজিন উইথ মেটা’ উন্মোচন করে মেটা। এর ব্যবহারকারীরা নিজের ভাষায় কেবল কী ছবি বানাতে চান তা বর্ণণা করলেই হবে, বাকিটা করবে এআই। আপনি যেমন ছবি চান মোটামুটি সেরকম একটি কৃত্রিম ছবি আপনার সামনে হাজির করবে ইমাজিন উইথ মেটা। এটা কাজ করবে টেক্সট–টু–ইমেজ হিসেবে, অর্থাৎ ব্যবহারকারীরা কী ছবি চান তা লিখে দিলেই বানিয়ে দেবে মেটার ইমাজিন।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit