শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

গণ অধিকার পরিষদ কে কেন নিবন্ধন দেয়া হবে না–মর্মে রুল জারি হাইকোর্টের।

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়া দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদ কে কেন নিবন্ধন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ ১১ ডিসেম্বর বিকেলে হাইকোর্টের বিচারপতি এ কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন।

গত ২৬ সেপ্টেম্বর গণ অধিকার পরিষদের নিবন্ধন পেতে প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশন সচিব এবং সিনিয়র সহকারী নির্বাচন কমিশন সচিব কে বিবাদী করে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার দায়ের করা এই মামলার শুনানির সময় বাদী পক্ষে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতা মিয়া মশিউজ্জামান, রিটকারী আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের কে রুলের জবাব দিতে বলেছেন। আদালতের রায় শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এবং গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান ‌। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান সহ কয়েকজন নেতা।

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান সাংবাদিকদের জানান,” আমরা নির্বাচন কমিশনের নিবন্ধন আইন অনুযায়ী ২২ টি জেলা এবং ১০০ টি উপজেলার জায়গায় ১০৩ টি উপজেলা কমিটি জমা দিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমাদের কে নিবন্ধন দেয় নি। বরং নির্বাচন কমিশন আমাদের কে দুইবার ভুল তথ্য দিয়ে চিঠি দিয়েছেন। তাই আমরা নিবন্ধন পেতে আদালতে রিট আবেদন দায়ের করেছি”। তিনি আরো জানান, “রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কেউ গণ অধিকার পরিষদ দাবি করতে পারে না”।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit