মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
পনির খাওয়ার যত উপকারিতা আশুলিয়ায় ট্রাক-শ্রমিক ইউনিয়নের বাইপাইল শাখা অফিস উদ্বোধন মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোশি আজ ১১ ডিসেম্বর (২০২৩) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ঢাকাস্থ ইরান দূতাবাসের থার্ড সেক্রেটারি মাহমুদ খোসরাভি তাঁর সঙ্গে ছিলেন।

এসময় ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. আবদুর রহিম এবং জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করাসহ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে আরও ভিজিটিং অধ্যাপক, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে নীতিগতভাবে তাঁরা ঐক্যমত পোষন করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইরানের রাষ্ট্রদূতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত 

জানিয়ে বলেন, শিক্ষা, গবেষণা, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এবং 

ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্ক বিরাজমান রয়েছে। ওয়েবিনার, কর্মশালা ও 

সেমিনারসহ বিভিন্ন যৌথ সহযোগিতামূলক কর্মকান্ড গ্রহণের মাধ্যমে এই চমৎকার সম্পর্ক ভবিষ্যতে আরও 

সুদৃঢ় ও মজবুত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ঢাকা 

বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থী বিনিময়ের ব্যাপারেও তিনি আগ্রহ প্রকাশ করেন।

ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি আগামী বছরের শুরুতে ইরান সফরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের 

উপাচার্যকে আমন্ত্রণ জানান। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও ইরানের ভিজিটিং প্রফেসর নিয়োগ এবং 

ঢাবির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যাপারেও গভীর আগ্রহ প্রকাশ করেন। 

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগীতামূলক

কার্যক্রম গ্রহনের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit