বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক আজিজুর রহমান ট্রাস্ট ফান্ড’ গঠন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ‘অধ্যাপক ড. আজিজুর রহমান ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আজিজুর রহমান ২৫ লাখ টাকার একটি চেক আজ ১১ ডিসেম্বর (২০২৩) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর কাছে হস্তান্তর করেন।

বিভাগীয় সেমিনার লাইব্রেরিতে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘অধ্যাপক আজিজুর রহমান ট্রাস্ট ফান্ড’-এর আয় থেকে প্রতিবছর মনোবিজ্ঞান বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে মনোবিজ্ঞান বিভাগের অসচ্ছল শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে। অধ্যাপক ড. আজিজুর রহমানের দৃষ্টান্ত অনুসরণ করে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit