রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

অতিথি দুয়ারে কিন্তু দরজা বন্ধ, বিড়ম্বনায় বিট্রিশ প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : ১০ ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। শুক্রবারের ঘটনা। ঋষি সুনাক বেরিয়ে এসে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে রয়েছেন সিঁড়িতে। রুটে হেঁটে এলেন। ঝলসে উঠল ক্যামেরা।

দুই নেতা করমর্দনও সারলেন। এ পর্যন্ত সব ঠিকঠাক থাকার পরই শুরু হল বিড়ম্বনা! অতিথিকে নিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে সুনাক দেখলেন, কোনো কারণে দরজা বন্ধ হয়ে গেছে ভিতর থেকে।

রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে পরস্পরকে কিছু বলতে দেখা যায় দুই প্রধানমন্ত্রীকে। গেটের ফাঁক দিয়ে ঢোকার কোনও উপায় আছে কি না, সেটাও উঁকি মেরে বোঝার চেষ্টা করেন তারা। তবে অল্প সময়েই ভিতর থেকে কেউ দরজা খুলে দেন। 

সুনাকের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকে রুটে ফের বাইরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। সবমিলিয়ে সাকুল্যে আধ মিনিটের সেই মুহূর্তের ভিডিয়োয় এখন মজেছে নেট দুনিয়া।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit