রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

আগুন সন্ত্রাসের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে: রিয়াজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

বিনোদন ডেস্ক : আগুন সন্ত্রাসের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক রিয়াজ।

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা ‘আগুন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘন: রুখে দাও আগুন সন্ত্রাস’ এই প্রতিপাদ্যে এফডিসিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। যেখানে উপস্থিত ছিলেন নিপুণ আক্তারসহ কমিটির সদস্য চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, অঞ্জনা, অভিনেত্রী তারিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে চিত্রনায়ক রিয়াজ বলেন, বিজয়ের মাসে মানবাধিকার দিবসে বলতে চাই, আগুন সন্ত্রাস একটি মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। আগুন সন্ত্রাসের কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হচ্ছে। তাদের ছুটির দিনে স্কুলে যেতে হচ্ছে। স্কুলের শিডিউল যেমন পরিবর্তন হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম তেমন বাড়ছে; এতে করে যানবাহন চলাচলা না করায় জিনিসপত্রের দাম বাড়ছে।

তিনি আরও বলেন, আমাদের নাগরিক অধিকার যারা খর্ব ও লঙ্ঘন করছে, আমি মনে করি তারা মানবনতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তাদের এখনই রুখে দিতে হবে। আগুন সন্ত্রাসকে রুখতে না পারলে জনগন ভালো থাকবে না। সুন্দর বাংলাদেশকে রাজনৈতিক উদ্দেশ্যে নষ্ট হতে দেব না। এই দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার চেষ্টাকে থামিয়ে দেয়ার চেষ্টা করলে আমরা মনে করি সেটা এক ধরনের সন্ত্রাস।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস বলেন, যে পুণ্যভূমিতে রাজাকারের শাস্তি হয়েছে, স্বাধীনতার ৫২ বছরে পা রেখেছে সেখানে এখনো আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কিন্তু কেন? তারমানে রাজাকারের বংশরা এখনো আছে। যার কারণে অগ্নি সন্ত্রাস, বোমা হামলা হচ্ছে। যে দেশ থেকে হরতাল অবরোধ হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে এসেছে। কাজেই আমাদের এখনই বুঝতে হবে কোনটা সাদা কোনটা কালো। সবার সমর্থনে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চাই।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit