রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

যে কারণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সঙ্গে সামরিক ও আর্থিক সাহায্যের বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি রোববার বিবৃতি দিয়ে জানিয়েছেন, জেলেনস্কি ও বাইডেনের মধ্যে বৈঠক হবে। সেখানে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সাহায্য করা নিয়ে আলোচনা করবেন। সেই সঙ্গে আগামীতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সূত্র জানায়, এ সফরে জেলেনস্কি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে। বিশেষ করে অস্ত্র তৈরির যৌথ প্রকল্প ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে।  

হাউস অব রিপ্রেজেন্টেটিভে ইউক্রেন ও ইসরাইলকে দেওয়ার জন্য ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজের এখনো অনুমোদন দেয়নি মার্কিন সিনেট। ইউক্রেনকে সহায়তা করা নিয়ে মার্কিন সিনেটের সঙ্গে বাইডেনের সংঘাতের মধ্যেই জেলেনস্কির এ সফর।

হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে তারা ইউক্রেন ও ইসরাইলকে দেওয়ার জন্য বাইডেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ এখনো অনুমোদন করেনি। 

হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেসে এই প্যাকেজ অনুমোদিত না হলে, যুক্তরাষ্ট্র আর ইউক্রেনকে কোনো সাহায্য করতে পারবে না। এর ফলে সুবিধা পাবে রাশিয়া।

এদিকে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনা গেছেন জেলেনস্কি। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। মঙ্গলবার সিনেটে ভাষণ দেবেন জেলেনস্কি।

সিনেটের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল একইভাবে মঙ্গলবার সকালে জেলেনস্কিকে সিনেটের সভায় আমন্ত্রণ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit